Friday, 18 September 2020

ব্যায়ামের উপকারিতা ( health tips, beauty tips & recipe )

health tips, beauty tips & recipe

 

কথায় বলে শরীর ফিট তো আপনি হিট। আর তাই শরীরটাকে ফিট রাখতে দরকার শরীরচর্চার। সুস্থভাবে বাঁচার জন্য নিয়মিত শরীরচর্চা করা উচিত। তবে কখন করতে হবে আর কখন করা যাবে নাঅনেকেই জানেন না। শারীরিক সুস্থতা বজায় ও শরীরের ওজনের ভারসাম্য রাখার ক্ষেত্রে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শরীরের হাড়ের দৃঢ়তা বজায় রাখামাংসপেশীর সবলতা এবং অঙ্গপ্রত্যঙ্গসমূহের স্বাভাবিক চলনক্ষমতা বজায় রাখতে ব্যায়াম উল্লেখযোগ্য ভূমিকা রাখে  নিয়মিত এক্সারসাইজ/ব্যায়ামের কিছু কিছু উপকারিতা একেবারে হাতেনাতেই পাওয়া যায়। যেমন সাইকেল চালিয়ে ঘাম ঝরালে আপনার মুড কম সময়েই ভালো হয়ে যাবে ভালো খাবার এবং ঘুম আপনাকে মানসিক ভাবেও সুস্থ রাখবে

 কি কি উপাযে ব্যায়াম করা যায় : সাধারনত ব্যায়ামকে তিনটি ভাগে ভাগ করা যায়

 সাধারন ব্যায়াম : কোনো কিছুর সাহায্য ছাড়া যে ব্যায়াম করা হয় তাকেই আমরা সাধারণ ব্যায়াম বলতে পারি। সাধারণ ব্যায়াম এর মধ্যে রয়েছেখালি হাতে ব্যায়ামছাদে বা খোলা আঙ্গিনায় হাঁটাহাঁটিমেঝেতে দাঁড়িয়ে হাত-পা দ্বারা ব্যায়াম করা প্রভৃতি সাধারণ ব্যায়ামের আওতাভুক্ত।

 যোগা ব্যায়াম : বিশেষ নিয়মের মাধ্যমে যোগ ব্যায়াম করা হয়। প্রাচীনকালে সাধকরা এই ব্যায়াম রীতি আবিষ্কার করেন। সাধকরা বিভিন্ন রকমের যোগাসনে বসে এই ব্যায়াম করতেন।
এই ব্যায়াম শরীরের যেমন অনেক উপকার হয় তেমনি মানসিক বিকাশ ঘটে পরিপূর্ণ রূপে। এটিই হচ্ছে সর্বাধিক নির্ভরযোগ্য ব্যায়াম যা শরীরের প্রতিটি অঙ্গ
প্রতঙ্গপেশীঅস্তিগুলোকে সুস্ত সজীব ও কার্যকর এবং সক্রিয় রাখতে সাহায্য করে। তাই যোগ ব্যায়ামের গুরুত্ব অধিক। যোগ ব্যায়ামকে ব্যায়ামের মধ্যে সেরা ব্যায়াম বলা যেতে পারে। যোগ ব্যায়াম খুবই একটা সহজ নয়। এটি নিয়মকানুনের মধ্যে করতে হয়। সুতরাং বেশ জটিলতাও বটে।

 যান্ত্রিক ব্যায়াম : বিশেষ যন্ত্র বা কোনো কিছুর সাহায্যে যে ব্যায়াম করা হয়ে থাকে তাকে বলা হয় যন্ত্রের সাহায্যে ব্যায়াম বা যান্ত্রিক ব্যায়াম। আজকাল ব্যায়ামের জন্যে বহুবিধ যন্ত্র আবিস্কৃত হয়েছে। এসব যন্ত্র দ্বারা হাতপাপেটসহ শরীরের বিভিন্ন মাংশপেশীর ব্যায়াম করা যায়।

v  ব্যায়াম করার পর যে খাবার  গুলো খাওয়া উচিৎ : ব্যায়াম করার আধঘণ্টার মধ্যেই মাসলের পুষ্টির জন্য প্রোটিন খাওয়া উচিত কার্বোহাইড্রেটফ্যাটমিনারেল সব থাকা প্রয়োজন

  কার্বোহাইড্রেট :
ফল (যে কোনও মরশুমি ফল হতে পারে) তাছাড়া,
ওটসকিনওয়াবাজরাহোল গ্রেন পাউরুটিরুটিলাল চালের ভাত ইত্যাদিতে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট আছে

  প্রোটিন

দুধছানাদইডিমচকোলেট দেওয়া দুধ
চিকেনমাছটোফুপিনাট বাটার


    ৩ ফ্যাট
অ্যাভোকাডোবাদামফ্ল্যাক্সসিডযে কোনও বাদাম

 

v  ব্যায়ামের সময়

সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালে ব্যায়াম সারা দিন ফুরফুরে রাখতে পারে।
এ ছাড়া সন্ধ্যার আগে বিকেলটাও ব্যায়াম করার জন্য উপযুক্ত সময়


Brought to you by health tips, beauty tips & recipe


আরো জানতে ভিজিট করুন

health tips, beauty tips & recipe


No comments:

Post a Comment

ধৈর্য ( health tips,beauty tips & recipe )

health tips, beauty tips & recipe   ধৈর্য একটি মুমিনের মহান পুণ্য। মানবজীবন সফল করতে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি , ...