![]() |
health
tips, beauty tips & recipe |
ভালো থাকার জন্য নিয়মিত একটু হলেও শারীরিক পরিশ্রম করা জরুরি। চিকিৎসকেরা বলে থাকেন, হাঁটা এমন একটা উপায়, যার মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াও সহজেই সুস্থ থাকা যায়।২৪ ঘণ্টার মধ্যে আপনি হাঁটার জন্য যখন সময় বের করতে পারবেন, তখনই হাঁটবেন। তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় বিকেল বেলা। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত, মানে একজন মানুষের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা জরুরি। হাঁটবার সময় দেহ সোজা করে হাঁটবেন, কুজো বা বাঁকা হয়ে হাঁটবেন না। হাঁটা শুরু করবার আগে অন্তত দুই (২) গ্লাস পানি পান করে নিবেন। সুস্থতায় হাঁটার কোন বিকল্প নেই। হাঁটলে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছায়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
হাটার কিছু বিশেষ উপকারিতা:-
১। ভালো ঘুমে সাহায্য করে ২। হাড় ও পেশি মজবুত করে
৩। ১৫ মিনিট হাঁটলে ৫৬ ক্যালোরি শক্তি খরচ হয়, ওজন কমে
৪। সৃজনশীল চিন্তা করতে সাহায্য করে
৫। মানসিক চাপ,
৬। উদ্বেগ, ও টেনশন দূর করে শরীর-মন প্রাণবন্ত রাখে
৭। রোগ প্রতিরোধে সাহায্য করে
৮। ধমনির চাপ কমিয়ে হৃদরোগ প্রতিহত করে
৯। স্মৃতিশক্তি বাড়ায়
১০। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
১১। মেদ কমায়,
১২। মেদ কমায়,
১৩। মেজাজ ভালো রাখে,
১৪। শারীরিক কর্মক্ষমতা বাড়ায়
১৫।ক্ষতিকর কোলেস্টরেল কমে, ওজন নিয়ন্ত্রণ, পায়ের শক্তি এবং পেশী শক্তি বৃদ্ধি,
১৬। স্ট্রোকের ঝুঁকি কমা
কিছু পরামর্শ
হাঁটার উপকার পেতে সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটুন। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট করে সপ্তাহে ১৫০ মিনিট হাঁটতে হবে। একবারে ৩০ মিনিট হাঁটতে না পারলে ১০ মিনিট করে দিনে তিনবার হাঁটা যেতে পারে। হাঁটার জন্য সকাল বা বিকেলের একটি নির্দিষ্ট সময় বেছে নিন। দ্রুত হাঁটুন যাতে ঘাম হয়, নাড়ির স্পন্দন বাড়ে। হাঁটা শুরুর পর প্রথম কয়েক মিনিট এবং শেষ কয়েক মিনিট ধীরে হাঁটুন। এতে শরীর মানিয়ে নেবে। ভরপেট খাওয়ার পরপরই হাঁটবেন না। হাঁটার শুরুতে এবং শেষে একটু পানি পান করুন। ঢিলেঢালা আরামদায়ক পোশাক ও উপযুক্ত জুতা পরে হাঁটুন। দুপুরে রোদে কখনোই হাটা উচিত নয়। হাঁটার আগে এবং পরে জল খাওয়া ভালো। হাঁটার পর এক ঘণ্টার মধ্যেই কিছু খেয়ে নিতে হবে।
Brought
to you by health tips, beauty tips & recipe
আরো
জানতে ভিজিট করুন
health tips, beauty tips & recipe

No comments:
Post a Comment