![]() |
health
tips, beauty tips & recipe |
ডায়াবেটিস এমন একটি শারীরিক সমস্যা যা, যে কোন বয়সের ব্যক্তিই এই রোগে আক্রান্ত হতে পারেন।এর একটি মারাত্বক দিক হল যার একবার ডায়াবেটিস হবে তাকে সারা জীবনের জন্যে এই রোগ বয়ে বেড়াতে হবে। একটি প্রতিবেদনে দেখা গেছে সারা বিশ্বে এর কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজ) ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি এবং অনেক সময় শরীরের নিম্নাঙ্গ কেটেও ফেলতে হতে পারে।
ডায়াবেটিসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়।
১। একধরনের ডায়াবেটিস আছে, যেখানে অগ্ন্যাশয় থেকে কোনো ইনসুলিন বের হয় না। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে বেশি প্রস্রাব করা, গলা শুকিয়ে আসা, ওজন কমে যাওয়া।
২। দ্বিতীয় ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তাঁদের লক্ষণের ধরন প্রথম ডায়াবেটিসের মতো হয় না। তাঁরা হয়তো কোনো কারণে স্বাস্থ্য-পরীক্ষা করতে এসেছেন, তখন দেখা গেল তাঁর ডায়াবেটিস হয়েছে। পরিবারের মধ্যে কারো ডায়াবেটিস হলে, বিশেষ করে মা-বাবার থাকলে সন্তানের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে।
প্রতিকার
ডায়াবেটিস যদিও জেনেটিক রোগ , তারপরেও একে নিয়ন্ত্রন করার জন্য এর চিকিৎসাকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
১। প্রথম টি হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ,
২। দ্বিতীয় টি ব্যায়াম এবং
৩। তিন নাম্বার টি হচ্ছে ওষুধ।
যাঁরা প্রাথমিক পর্যায়ে আছেন, তাঁদের খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়াম করলে এই রোগ ভালো হয়ে যেতে পারে। ব্যায়ামের মধ্যে রয়েছে দ্রুত হাঁটা। অন্তত ১৫০ মিনিট প্রতি সপ্তাহে হাঁটতে হবে। সেটি ২০ মিনিট করে প্রতিদিন বা ৩০ মিনিট করে পাঁচ দিন হতে পারে। তবে একদিনের বেশি বন্ধ করা যাবে না। আর বাকিটা আপনার জীবন যাপন ও লাইফ স্টাইলের ওপর নির্ভরশীল। তারপরেও আপনি চেষ্টা করলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। সেজন্যে আপনাকে খাবার গ্রহণের বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং আপনাকে হতে হবে অত্যন্ত সক্রিয় একজন মানুষ।
Brought
to you by health tips, beauty tips & recipe
আরো
জানতে ভিজিট করুন
health tips, beauty tips & recipe

No comments:
Post a Comment