Friday, 18 September 2020

কোমড় ব্যাথার কারন ও প্রতিকার ( health tips, beauty tips & recipe )

health tips, beauty tips & recipe

 

যে কারনে কোমড় ব্যাথা দেখা দিতে পারে,  সাধারণত দেখা যায় মেরুদণ্ডের মাংসপেশিলিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়াদুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা কারণে কোমর ব্যথা হতে পারে এ ছাড়া অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডে ক্ষয় বা বৃদ্ধিঅস্টিওআথ্র্যাটিস বা গেঁটে বাতঅস্টিওপোরেসিসএনকাইলজিং স্পনডাইলাইটিসমেরুদণ্ডের স্নায়ুবিক সমস্যাটিউমারক্যান্সারবোন টিবিবিভিন্ন ভিসেরার রোগ বা ইনফেকশনবিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যামেরুদণ্ডের রক্তবাহী নালির সমস্যাঅপুষ্টিজনিত সমস্যামেদ বা ভুড়িঅতিরিক্ত ওজন ইত্যাদি।

 আমাদের অভ্যাস পরিবর্তন না করলে আরো যে সমস্যা গুলো হতে পারে

 যাঁরা অফিসে দীর্ঘক্ষণ বসে একই ভঙ্গিতে কাজ করেন। এতে দেখা যায়কোমরে ব্যথা প্রচণ্ড হয়ে থাকে।
  দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে কোমর ব্যথা হতে পারে। ড্রাইভিংয়ের সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত।
  যাঁরা শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা অন্য কাজ করেনতাঁদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যথা অনুভূত হয়।
 অনেকেই আছেন যাঁরা কোনো ভারী জিনিস সঠিক নিয়মে তোলেন না। ফলে মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যথা হয়।

 

                    এবার আসি প্রতিকার নিয়ে

কোমর ব্যথার মূল চিকিৎসা হলো ব্যথা নিরাময় করা এবং কোমরের নড়াচড়া স্বাভাবিক করা। পরিপূর্ণ বিশ্রামে তীব্র ব্যথা কমে গেলেও ওজন তোলা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও সামনে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে। সঠিক উপায়ে বসার অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। গরম সেঁক (গরম প্যাডগরম পানির বোতল বা উষ্ণ পানিতে গোসল) নিতে হবে। পেশি নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে। এছাড়াও আরো কিছু নিয়ম মেনে চলতে পারেনযেমন-

 হাঁড়ের পুষ্টির জন্য খাবার খান। নিয়মিত ক্যালসিয়ামফসফরাসভিটামিন ডি যুক্ত খাবার খান। যেমনশাকসবজিদুধডিমওটমিলসামুদ্রিক মাছকড লিভার অয়েল ইত্যাদি।

 ঘুমানোর জায়গা এবং পজিশন ঠিক করুন। চিত হয়ে ঘুমানোর অভ্যাস করুন। নরম বিছানা পরিহার করুন।

  নিয়মিত যোগব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। এটি শুধু পিঠ বা কোমর ব্যথা কমায় তা নয়শরীরকে সুস্থ ও ফিট রাখতেও সাহায্য করে।

  বারবার ঝুঁকে বা বাঁকা হয়ে কাজ করা থেকে বিরত থাকুন। পিঠ সোজা করে বসার এবং দাড়ানোর অভ্যাস গড়ে তুলুন।

                      যদি এতে কাজ না হয় যা করতে হবে


ব্যথা তিব্র  হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে ফিজিওথেরাপি নিতে পারেন
। এ ক্ষেত্রে তিন-চার সপ্তাহ পর্যন্ত হাসপাতালে ভর্তি রাখা হতে পারে।

v আর কম ব্যথা হলে আউটডোর ফিজিওথেরাপি দেওয়া হয়ে থাকে।

v অনেকেই কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলে। এটা একেবারে ঠিক নয়। বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা প্রয়োজন।


Brought to you by health tips, beauty tips & recipe


আরো জানতে ভিজিট করুন

health tips, beauty tips & recipe


No comments:

Post a Comment

ধৈর্য ( health tips,beauty tips & recipe )

health tips, beauty tips & recipe   ধৈর্য একটি মুমিনের মহান পুণ্য। মানবজীবন সফল করতে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি , ...