Friday, 18 September 2020

গরুর মাংস ভুনা ( health tips, beauty tips & recipe )

health tips, beauty tips & recipe

গরুর মাংসের নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে গুরুর মাংসর স্বাদ যে একবার পেয়েছে  তা যে ভাবেই রান্না হোকনা কেন সে ভাবেই ভালো লাগে আমার মনে হয় গরুর মাংসটা সবাই  একটু বেশিই পছন্দ করে আর যদি সাথে হয় গরম গরম খিচুরি তাহলেতো কথাই নেই অনেকে আবার গরম গরম রুটি পরোটা দিয়েও গরুর মাংস ভুনা খুবই পছন্দ করেন তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস ভুনা রেসেপি

যা যা লাগবে,

 গরুর মাংস ১ কেজি,

 আদা বাটা ৪ টেবিল চামচ

 রসুন বাটা ২ টেবিল চামচ,

 আস্ত রসুন ৬ কোয়া,

 জিরা বাটা ১ চা চামচ,

 দারুচিনি ৬ টুকরা,

 এলাচ ৬ টুকরা,

 পেঁয়াজ মোটা গোল করে কাটা ২ কাপ

 পেঁয়াজ চিকন কুচি ১ কাপ,

১০ কাঁচা জিরা

১১ শুকনা মরিচ ২টা,

১২  তেল ২ কাপ,

১৩  হলুদ বাটা দেড় চা চামচ,

১৪ শুকনা মরিচ বাটা ১ চা চামচ,

১৫ লবন ১ টেবিল চামচ,

১৬ চিনি ১ চা চামচ

 

প্রস্তুত প্রণালী

প্রথমে চুলায় তেল গরম করুন। তেলে  পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেয়াজ ভাজা হয়ে গেলে এবার মোটা গোল পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভাজুন। পেঁয়াজ বাদামি রঙ হলে মাংসআদা বাটারসুন বাটাজিরা বাটাহলুদ বাটামরিচ বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন অল্প অল্প করে গরম পানি দিয়ে কষিয়ে নিন মাংস ঢেকে দিন। মাংস আধা সেদ্ধ হলে আস্ত রসুন দিতে হবে। পানি কমে আসলে চুলার আঁচ কমিয়ে দিন।ঢিমা আঁচে কিছু সময় রেখে দিন এবার কাঁচা জিরাদারুচিনিএলাচশুকনা মরিচ শুকনা তাওয়ার ওপর দিয়ে ভেজে নিন। ভাজা মশলা পাটায় বা মিক্সারে গুঁড়া করে নিতে হবে। ভাজা পেঁয়াজ চিনির সঙ্গে মিশিয়ে হাত দিয়ে গুড়া করে নিতে হবে। যখন মাংস ভুনে তেলের ওপর আসবেতখন পেঁয়াজের সঙ্গে গুড়া মশলা মিশিয়ে মাংসের ওপর ছড়িয়ে দিন। অল্প আঁচে আধা ঘণ্টা রাখতে হবে।যখন পানি শুকিয়ে মাখা মাখা হবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন নামিয়ে নিন। ব্যাস হয়ে গেলো খুব সহজে মজাদার গরুর মাংসের ভুনা এইবার পরিবেশন করুন


Brought to you by health tips, beauty tips & recipe


আরো জানতে ভিজিট করুন

health tips, beauty tips & recipe


No comments:

Post a Comment

ধৈর্য ( health tips,beauty tips & recipe )

health tips, beauty tips & recipe   ধৈর্য একটি মুমিনের মহান পুণ্য। মানবজীবন সফল করতে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি , ...