![]() |
| health tips, beauty tips & recipe |
ত্বক ও শরীরের চর্ম/ চামড়া দুটি আলাদা জিনিস। কিন্তু অনেক সময় বিষয় দু’টিকে আমরা এক করে ফেলি। ত্বক বলতে আমরা সাধারনত মুখের গঠন বিন্যাসের উপরের অংশকেই বুঝি। আর চর্ম/ চামড়া হলো শরীরের বাকী পুরো অংশ যাকে আবার শরীরের সবচেয়ে বড় অঙ্গও বলা হয়। মানুষের সৌন্দর্যের সবচেয়ে বড় উপাদান তার এই ত্বক। আমাদের ত্বককে অনেক কিছু সহ্য করতে হয়। ধুলা-বালি, ময়লা, রোদ, বৃষ্টি এই সবকিছু আমাদের ত্বকের ওপর দিয়ে যায়। যার কারণে ত্বক হারায় তার স্বাভাবিক সৌন্দর্য-ঔজ্জ্বল্য, হয়ে পড়ে মলিন ও নিষ্প্রাণ। আর এরফলে সৃষ্ট ত্বকের বিভিন্ন সমস্যায় আমরা অনেকেই হাতাশা ও দুশ্চিন্তায় ভুগি। সুতরাং আমাদের ত্বকে ভেসে ওঠা নানা ধরনের লক্ষণগুলো সম্পর্কে আমাদেরকে সবসময়ই সতর্ক থাকতে হবে।
যে যে সমস্যা হতে পারে
ব্রন, মেছতা, বলিরেখা, দাদ, পাঁচড়া, একজিমা, ডার্ক স্পট আরো অনেক জটিল রোগ হতে পারে, যে গুলো সার্জারি বা লেজার ছারা সমাধান করা সম্ভব নয়। তবে আমরা একটু সচেতন হলেই এই মারাত্বক রোগ থেকে মুক্ত থাকতে পারি।
তককে ভালো রাখার কিছু পরামর্শ বা উপায়
খাবারের মদ্ধেই আমাদের অনেক রোগের সমাধান রয়েছে।শুধু আমাদের কে জানতে হবে কোন খাবারের কি গুনাগুন। আমরা জানি, পুষ্টিকর খাবার খেলে ত্বক ও চুল ভেতর থেকেই স্বাস্থ্যজ্জ্বল হয়। প্রতিদিন প্রচুর পানি পান করা আবশ্যক । পানি কম পান করলে পানিশূন্যতা হয়। যার ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের ত্বকে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন ই›র জুড়ি মেলা ভার। তাই ভিটামিন ই পেতে প্রচুর পরিমাণ মৌসুমি ফল ও শাকসবজি খেতে হবে।
প্রতিদিন ৩ রকমের মৌসুমী ফল ও ২ রকমের সবজি খেতে হবে। ফলের মধ্যে একটি থাকতে হবে ভিটামিন সি সমৃদ্ধ ফল। অর্থাৎ টকজাতীয় ফল প্রতিদিন একটি করে খেতে হবে। আম, জাম, লটকন, জামরুল ইত্যাদী ত্বকের জন্য দারুণ উপকারি। এছাড়াও খেতে পারেন পেয়ারা আর কলা। প্রচুর শাকসবজিও বাজারে পাওয়া যায় যা আপনার ত্বককে বাড়তি পুষ্টি যোগান দিবে ।
কিছু ঘরোয়া উপায় : রোদ বা বাইরে থেকে ফেরার পর ত্বকের ঘাম, ময়লা পরিষ্কার না করলে ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। তাই রোদ থেকে ফিরে বা ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করতেই হবে।
তবে ত্বকের স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা, একটু সচেতনতা আর সঠিক চিকিৎসার মাধ্যমের আমরা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে পারি।
Brought
to you by health tips, beauty tips & recipe
আরো জানতে ভিজিট করুন
health tips, beauty tips & recipe

No comments:
Post a Comment