![]() |
health
tips, beauty tips & recipe |
কী কী কারণে হাঁটুর ব্যথা হতে পারে?
হাঁটুর ব্যথা কী কারণে হচ্ছে সেটি বোঝার জন্য প্রথমত একটি এক্সরে করে নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে , এক্সরে করে দেখে নিতে হবে বৃদ্ধির কোনো আশংকা আছে কি না। বৃদ্ধ ব্যাক্তিদের ক্ষেত্রে যদি এটা হয় তখন দেখতে হবে কার্টিলেজ ক্ষয় হয়েছে কি না অথবা হাড় ক্ষয় হয়েছে কি না। আর মধ্য বয়সে যদি হয়, কোনো আঘাতের কারণে হয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। এরপর কিছু রক্তের পরীক্ষা করতে হবে। পরিক্ষা করে দেখতে হবে ,ক্যালসিয়াম, ভিটামিন ডি, অ্যালকেলাইন, ফসফটেস, সিরাম ইউরিক এসিড, রিউমাটয়েড আরথ্রাইটিস এগুলোর কোন ঘাটতি আছে কী না। আর যদি নরম টিস্যুর আঘাত জনিত কারনে হয়ে থাকে, তাহলে এমআরআই পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।
v হাটু ব্যাথার কিছু লক্ষন তোলে ধরা হল :
১। জয়েন্টের আকৃতি পরিবর্তন।
২। কখন কখন হাঁটুর নাড়াচাড়ায় শব্দ অনুভূত হওয়া।
৩। হাটু ডিফরমিটি বা বিকৃতি হয়ে যাওয়া।
৪। সন্ধি বা জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ও কার্যক্ষমতা কমে যাওয়া।
৫। নড়াচড়ার সময় হাঁটুতে শব্দ হওয়া।
৬। হাঁটু ফুলে যাওয়া।
৭। হাঁটু গরম অনুভূত হওয়া।
৮। হাঁটুতে ব্যাথা হওয়া ও ফুলেযাওয়া।
৯। চলাফেরা করতে অথবা হাঁটু ভাঁজ করতে সমস্যা হওয়া।
১০। হাঁটুতে লালচে ভাব হওয়া এবং হাত দিলে গরম অনুভব করা।
নিরাময় বা প্রতিকার
১। নিয়মিত হাঁটা চলা করতে পরেন।
২। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। শরীরের ওজন নিয়ন্ত্রনহীন হযে পরলে অনেক রোগেরই আনাগুনা দেখা যায।
৩। পর্যাপ্ত ভিটামিন, মিনারেলস ও আঁশযুক্ত খাবার খান।
৪। পরিমিত বিশ্রাম নেওয়া।
৫। হাঁটুতে বরফের প্যাঁক দিয়ে স্যাঁক দেওয়া।
৬। হাঁটুতে ইলাস্টিক কমপ্রেসন বা ক্রেপ ব্যান্ডেজ বা নী ক্যাপ ব্যবহার করা।
৭। শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে হাঁটু উঁচু করে রাখা। এতে হাঁটুর ব্যথা ও ফুলা কমে যায়।
৮। খেলাধুলার আগে ওয়ার্মআপ করে নিতে হবে। খেলোয়াড়দের হাঁটুর আশপাশের মাংসপেশিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
কিছু পরামর্শঃ
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে রোগ নির্ণয় চিকিৎসা, ব্যায়াম, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমে অনেক জটিল ব্যাধি নিরাময় ও নিয়ন্ত্রনে আনা সম্ভব। হাঁটু ব্যাথায় ফিজিওথেরাপি খুবই কার্যকর চিকিৎসা। তাই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা চিকিৎসা গ্রহন করে হাঁটু ব্যাথা থেকে চীরতরে মুক্তি পাওয়া সম্ভব।
Brought
to you by health tips, beauty tips & recipe
আরো
জানতে ভিজিট করুন

No comments:
Post a Comment