Thursday, 17 September 2020

ঠোটের কালো দাগ ও তার প্রতিকার ( health tips, beauty tips & recipe )

health tips, beauty tips & recipe

আমাদের শরীরের সবচেয়ে দৃশ্যমান একটি অংশ হচ্ছে ঠোট সুন্দর ঠোঁটের মিষ্টি হাসি কে না চায় বলুন সুন্দর ঠোঁট আপনার চেহারাকে আরো বেশি  আকর্ষণীয় করে তোলে এবং আপনার ব্যক্তিত্যকে ফুটিয়ে তোলে। কিন্তু সেই ঠোঁটেই যদি দেখা যায় কালো দাগ বা কালচে ভাবতাহলে আর আক্ষেপের শেষ থাকে না। ঠোঁট শুষ্ক হয়ে যাওয়ায় চামড়া ওঠাফাটাভাব ও কালচে হওয়া খুবই নিয়মিত সমস্যা। মুখ সুন্দর থাকলেও অনেক সময় ঠোঁটের চারপাশের অংশ কালো থাকে  ঠোঁটে কালো দাগের সমস্যায় ছেলে মেয়ে সবাই ভুগে থাকে। ঠোঁটের ত্বক খুবই নরম ও সেনসেটিভ।  ঠোঁটের এই কালচে ভাব দূর করতে প্রয়োজন সেচেতনতা এবং কিছু বাড়তি যত্নের  চলুন জেনে নেওয়া যাক ঠোঁট কালো হবার কিছু কারণ ও এর প্রতিকার

                                    ঠোট কালো  হওয়ার কিছু কারন

অনেক কারণেই ঠোঁট কালো হতে পারে বা ঠোঁটে কালো কালো দাগ পড়তে পারে। যেমন – ব্যস্ত কর্মজীবন,স্ট্রেস,আবহাওয়ার পরিবর্তনবাতাসের আর্দ্রতাশারীরিক অসুস্থতাতামাক সেবনধূমপান করাকেমোথেরাপিঅতিরিক্ত ফ্লুরাইড এর ব্যবহারনিম্ন মানের কসমেটিকস এর ব্যবহার,রাতে ঘুমানোর আগে লিপস্টিক না তোলা,সরাসরি সূর্যের আলো পড়লে,স্বাস্থ্যের প্রতি উদাসীনতা ইত্যাদি

                                              পরামর্শ

চাকফি সহ অন্যান্য পানীয় খাওয়া এড়িয়ে চলুন। দিনে দুই বারের বেশি চা-কফি খাওয়া উচিত নয় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, তাই নিয়ম করে প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করতে হবে  যা ঠোটকে আদ্র রাখতে সাহায্য করবে। ঠোট কখনই বারবার জিভ দিয়ে ভেজাবেন না। ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। কেননাধূমপান করলে ঠোঁট কালো হবেই। সরাসরি সূর্যের আলো ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট করে। যতদূর সম্ভব এটা এড়িয়ে চলুন। বাইরে যেতে হলে উচুমানের সানস্

প্রতিকার

  অ্যালোভেরা জেল এবং নারিকেল বেটে সাদা রস ঠোঁটে লাগান। নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরে আসবে।

  অল্প পরিমাণ চিনি এবং কোল্ড ক্রিম একসাথে মিক্স করে ঠোঁটের স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। কোল্ড ক্রিমের বদলে অলিভ অয়েল-ও ব্যবহার করতে পারেন। এর ফলে ঠোঁটের ন্যাচারাল কালার ফিরে আসবে।

 ঠোঁটে স্ক্রাব না করা হলেও ঠোঁট কালচে হয়ে যায়। তাই মাঝে মাঝে ঠোঁটে চিনি ও ক্রিমের মিশ্রণ মিশিয়ে ঘষে নিবেন। এতে ঠোঁটের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।

 আপনার খাবারে রাখুন প্রচুর শাক সবজি

নিয়মগুলো মেনে চলুন তাহলেই দেখবেন আপনার ঠোঁট গোলাপের পাপড়ির মতই নরম,কোমল,গোলাপী এবং আকর্ষণীয় হয়ে উঠবে। তাহলে এবার হেসে উঠুন প্রাণখুলে।


Brought to you by health tips, beauty tips & recipe


আরো জানতে ভিজিট করুন

health tips, beauty tips & recipe




No comments:

Post a Comment

ধৈর্য ( health tips,beauty tips & recipe )

health tips, beauty tips & recipe   ধৈর্য একটি মুমিনের মহান পুণ্য। মানবজীবন সফল করতে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি , ...