Friday, 18 September 2020

মাথা ব্যাথার কারন ও প্রতিকার ( health tips, beauty tips & recipe )

health tips, beauty tips & recipe

 

দৈনন্দিন জীবনে মাথা ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। মাথা ব্যথা অনেক বিরক্তিকরতবে বেশীর ভাগ মাথা ব্যথাই মারাত্মক রোগ নির্দেশ করেনা  মাথা ব্যাথার অনেক কারন রয়েছে যেমনসাইনাসক্লান্তি , পানিশূন্যতাপর্যাপ্ত ঘুমের অভাব,দুশ্চিন্তা ও অতিরিক্ত মানসিক চাপ,অতিরিক্ত ব্যথানাশক ব্যবহার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াসর্দি-কাশি, মাথায় আঘাতটিউমারইনফেকশনদাঁতের রোগ ইত্যাদি কাজেই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সবার আগে এসব অভ্যাসে পরিবর্তন আনতে হবে।

 

সাইনাস এর সমস্যাটা নিয়ে একটু বলি :

 সাইনাসজনিত মাথা ব্যথার রোগী অনেক। খুলির হাড়ের মধ্যে অবস্থিত কিছু ফাঁকা জায়গা থাকেযাকে সাইনাস বলে । চোখের পেছনেনাকের হাড়ের দুই পাশে এ রকম ফাঁকা জায়গা রয়েছেযাতে সর্দি জমে সাইনোসাইটিস বা প্রদাহের সৃষ্টী হয়। ফলে বাতাস আটকে যায় এবং মাথা ব্যথা হয়। এ মাথা ব্যথা কপালে বা গালের দুই দিকে কিংবা চোখের পেছনে হয় এবং কিছুটা জ্বরবোধ হয়।

চিকিৎসা :এতে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ বেশ কাজ করে। এ ছাড়া গরম পানি দিয়ে গোসল করলে অথবা গামলায় গরম পানি নিয়ে নাক দিয়ে বাষ্প টেনে নিলে আরাম পাওয়া যায়। খুব বেশি মাথা ব্যথা করলে এক টুকরো কাপড় গরম পানিতে ভিজিয়ে কপালচোখের ওপর বা নাকের দুই পাশে ছেঁক দিলে সাইনাসের বদ্ধতা কাটার পাশাপাশি আরাম পাওয়া যায়। তাছারা কিছু নেজাল স্পে আছে সেইগুলো ডাক্টারের পরামর্শ অনুযায়ী ব্যাবহার করা যেতে পারে

সাধারন মাথাব্যাথার জন্য কিছু ঘরোয়া প্রতিকার :

v পুদিনা পাতার রস : পুদিনা পাতায় রয়েছে ম্যানথল ও ম্যানথন। এই উপাদানগুলো মাথা ব্যথা দূর করার জন্য খুব উপকারী।

১। এক মুঠো পুদিনা পাতা নিন। পাতা থেকে রস বের করুন। এই রস কপালে মাখুন।

২। এ ছাড়া পুদিনার চাও খেতে পারেন।

v আদার সাহায্যে মাথা ব্যথাদূর করুন :

কী কী উপাদান প্রয়োজন?

 আদা – এক থেকে দুই ইঞ্চি

 জল – এক কাপ

 

 কিভাবে ব্যবহার করবেন?

এক কাপ জলে আদার টুকরোটি ছোট ছোট করে কেটে নিয়ে যোগ করুন।এবার জলটি কয়েক মিনিট ধরে সিদ্ধ করুন। তারপর উনানের আঁচ বন্ধ করে দিন।

এবার উষ্ণ গরম অবস্থায় চায়ের মতন করে পান করুন।

v তুলসী দিয়ে করুন মাথা ব্যথার ঘরোয়া প্রতিকার :

কি কি উপাদান প্রয়োজন?

 তুলসী পাতা –  পাঁচ ছয়টি

 জল – এক কাপ

 

কিভাবে ব্যবহার করবেন?

 এক কাপ জলে পাঁচ-ছয় টি তুলসী পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। যতক্ষণ না জলের রং হালকা সবুজ হচ্ছে ফুটাতে থাকুন।

এরপর অল্প ঠান্ডা করে উষ্ণ অবস্থায় এই জল পান করুন।


Brought to you by health tips, beauty tips & recipe

 

আরো জানতে ভিজিট করুন

health tips, beauty tips & recipe

No comments:

Post a Comment

ধৈর্য ( health tips,beauty tips & recipe )

health tips, beauty tips & recipe   ধৈর্য একটি মুমিনের মহান পুণ্য। মানবজীবন সফল করতে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি , ...